Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

বান্দরবানে ২য় দফায় প্রধানমন্ত্রীর উপহার পেল আরো ৩০০ কর্মহীন পরিবার

রিমন পালিত:নিজস্ব প্রতিবেদক:বান্দরবানে ২য় দফায় কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র জনসাধারণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

২৫ এপ্রিল (রবিবার) বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই উপহার সামগ্রী অসহায় ও দরিদ্র জনসাধারণকে প্রদান করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ।

উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.লুৎফুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) মো. জাকির হোসাইন,জেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিমন সরকার,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কমকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এসময় বান্দরবানের বিভিন্ন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার সামগ্রী গ্রহণ করে।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান,কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে আমরা ইতিপূর্বে ৫শত জনকে ত্রাণ সহায়তা প্রদান করেছি। আমরা ত্রাণ সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লক্ষ টাকা বরাদ্ধ পেয়েছি, এছাড়া ও ভিজিএফ ও ত্রাণ সহায়তার নগদ অর্থ মিলে সর্বমোট ৩কোটি তেষট্রি লক্ষ ছত্রিশ হাজার নয়শত টাকা বরাদ্ধ বান্দরবানে এসেছে যা দিয়ে জেলার দু:স্থ ও অসহায়দের বিভিন্নভাবে সহায়তা করা হবে।

এসময় জেলা সদরের তিনশত কর্মহীন ও অসহায় দরিদ্র জনসাধারণকে ৫কেজি চাল,১কেজি ছোলা,১ লিটার তেল ,১কেজি মুড়ি,১কেজি ডাল,১কেজি চিনি,১কেজি লবন ও ১টি সাবান প্রদান করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!