Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

রাঙ্গামাটিতে অসহায় মানুষের সেবায় বাংলাদেশ সেনাবাহিনী

রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটি সদর জোনের আয়োজনে শহরের গরীব, দুস্থ ও সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
(২৬ এপ্রিল) সকালে কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাঙ্গামাটি পৌরসভা’র কাঠালতলী, বনরুপা,তবলছড়ি, গর্জনতলী এবং কালিন্দীপুর এলাকার অসহায়-দুঃস্থ এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশে রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্ববধানে এই সেবা কার্যক্রমে নেতৃত্ব দেন রাঙ্গামাটি সদর জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ নুরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন মোঃ নাজমুছ ছাকিব। বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ জনগনের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে এবং তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটি পৌরসভা’র কাঠালতলী, বনরুপা, তবলছড়ি, গর্জনতলী এবং কালিন্দীপুর এলাকার উপজাতি ও বাঙ্গালী অসহায়-দুস্থ এবং সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের যে কোন ক্রান্তি লগ্নে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!