Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বাইশারীতে কিশোরীর আত্মহত্যা

আমিনুল ইসলাম :নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দৈয়ার বাপের মার্মা পাড়ায় এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কিশোরীর নাম নাইএছা মার্মা (১৫)। সে বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্রী। তার পিতার নাম মংলা ওয়াইন মার্মা ও মাতা উখেনু মার্মা।

ঘটনাটি ঘটেছে গত ২৭ এপ্রিল বেলা সাড়ে ১১টায় নিজ বাড়ীতে। তবে এ আত্মহত্যার বিষয়টি পাড়ার লোকজন ভয়ে গোপন রাখলেও স্থানীয় পুলিশ ঘটনার সংবাদ পাওয়ায় ২৮ এপ্রিল বুধবার দুপুরে এলাকাবাসীদের কাছে জানাজানি হয়।

কিশোরীর মাতা উখেনু মার্মা জানান, তিনি প্রতিদিনের ন্যায় নিজের ধান ক্ষেত পরিচর্যার জন্য সকাল ৮ টার দিকে বাড়ী থেকে বের হয়ে যায়। এর আগে মেয়েকে বাড়ীর কাজ কর্মের জন্য বকাবকি করছিল। যার ফলে মেয়ে ও মার সাথে ঝগড়া বিবাদ হয়। তার পিতা রাবার বাগানে চাকুরির সুবাধে ভোরে বাগানে চলে যায়। কাজ শেষে বাড়ীতে এসে মা দেখতে পায় মেয়ে ঘরের চালের সাথে উড়না বেধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তখন আস পাশের লোকজনের সহযোগিতায় উড়না কেটে তাকে নামানো হয়। ঐ অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা নিউলামং মার্মা জানান, বিষয়টি পুলিশ কে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়েটি তার মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে তিনি মনে করেন।

আত্মত্যার বিষয়টি নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক). এনামুল হক ভুঁইয়া বলেন,এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যেহেতু অভিযোগ কারী নেই, তাই লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!