Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

বান্দরবানের সেনা জোন কর্তৃক সন্ত্রাসী আস্তানায় হামলা বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবানের সেনা জোন কর্তৃক সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ ২৮ এপ্রিল ভোর ৫:৩০ ঘটিকায় বান্দরবানের নোয়াপাতং এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জোন কমান্ডারের নেতৃত্বে পাহাড়ি দুর্গম এলাকায় জনসংহতি সমিতি বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করা হয় ।

অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পারায় সন্ত্রাসীরা আস্তানা ত্যাগ করে জঙ্গলে পালিয়ে যায় । এই সময় সেনা সদস্যদের সাথে সন্ত্রাসী বাহিনীর গুলি বিনিময় হয়।

পরবর্তীতে আস্তানা তল্লাশি করে ম্যাগাজিন ভর্তি একটি ৯ মিলিমিটার পিস্তল, এ কে ৪৭ এর ম্যাগাজিন, একাধিক এ্যামোনিশন বাউন্ডুলিয়ার, ধারালো দেশীয় অস্ত্র, কমান্ডো সরঞ্জাম, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকি টকি, সোলার চার্জার, ১৩ টি মোবাইল ফোন, ডাইরি, টাকা, জেএসএস পোশাক, জুতা, মাদকদ্রব্য, চাঁদা আদায়ের নথিপত্র, জাতীয় পরিচয় পত্র সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে এই সংগঠনটি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পার্বত্য অঞ্চলে আধিপত্য বিস্তার করে আসছে। তাই পার্বত্য অঞ্চলের সকল মানুষের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের জীবন ঝুঁকির মুখে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে । ভবিষ্যতেও তাদের এই রকম অভিযান অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!