Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

কাপ্তাইয়ের ৫ ইউপিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিচ্ছেন ইউএনও

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা পেলেন ৫শ’ অসহায় ও দুঃস্থ পরিবার। বুধবার (২৮ এপ্রিল) সকালে কাপ্তাই রিভারভিউ পার্কের খোলা মাঠে স্বাস্থ্যবিধি মেনে প্রতি পরিবারকে ৫শ’ টাকা করে সর্বমোট আড়াই লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সহ ইউপি সদস্যরা এবং সুবিধাভোগী জনগণ উপস্থিত ছিলেন।
ইতিমধ্যে ওয়াগ্গা,চিংমরম, ইউনিয়ন পরিষদের লোকদের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ২/১দিনের মধ্যে চন্দ্রোঘোনা ও রাইখালী ইউনিয়নের আরো এক হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর এই নগদ অর্থ সহায়তা বিতরণ করা হবে বলে জানান,উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!