Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

বান্দরবানে মানবতার সেবায় অসহায় দুস্থ মানুষের পাশে সেনা রিজিয়ন

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:মহামারী করোনাভাইরাস এর এই সংকটময় মুহূর্তে পার্বত্য বান্দরবানের সকল দুস্থ অসহায় মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বান্দরবান সেনা রিজিয়ন ।

আজ ২৮ এপ্রিল বুধবার সকালে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকেইসলামপুর টাংকি পাহাড় মুসলিম পাড়া, লাঙ্গড়ী পাড়া, মেঘলা তালুকদার পাড়া, হাফেজ ঘোনা পাড়া, লেমুঝিঁরি পাড়া, টাউনহল পাড়া, বান্দরবান এলাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদূর্ভাবে লকডাউনে থাকা ৬০টি অসহায় ও দুসহ পরিবারের মাঝে প্যাকেট ত্রাণ সামগ্রী (চাল-০৫ কেজি, ডাল-০২ কেজি, আটা-০২ কেজি, ছোলা-০১ কেজি, তেল-০.৫ লিটার, লবণ-০১ কেজি এবং চিনি-০১ কেজি বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটা বিপর্যয় সকল সাধারণ মানুষের পাশে থেকে পার্বত্য অঞ্চলে সুনাম অর্জন করেছে। বিশেষ করে করোনা মহামারীতে ১ এক মিনিটের বাজার পরিচালনা সহ বিভিন্ন উৎসবে সকল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে যা সত্যিই প্রশংসনীয় ।

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!