Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

লামায় নির্মাণ কাজের শ্রমিক নিয়ে মিনি ট্রাক উল্টে আহত ১৩  

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া হতে শিলেরতুয়া সড়কের ড্রেনের কাজে যাওয়ার সময় শ্রমিকবাহী একটি মিনি ট্রাক উল্টে পাহাড়ের খাদে পড়ে গেলে ১৩ জন আহত হয়েছে। শ্রমিকবাহী মিনি ট্রাকে ২৫ জন শ্রমিক ও রাস্তার কাজের মালামাল নিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার (২৯ এপ্রিল ২১ইং) রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া রূপসীপাড়া সড়কের হাতিরঝিরি মুখের কুটুবাড়ি এলাকায় পাহাড় উঠার সময় মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। আহত ১৩ জন শ্রমিকের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মোহাম্মদ জানান, ১৩ জনকে লামা হাসপাতালে আনা হলে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীদের লামা হাসপাতালে ভর্তি দেয়া হলেও তাদের বাড়ি চকরিয়া উপজেলায় হওয়ায় তারা চকরিয়া চলে গেছে।

লামা হাসপাতালে আহতদের সারিবদ্ধ ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত শ্রমিক মো. রেজাউল হক বলেন, গাড়িতে ২৫ জন নির্মাণ শ্রমিক ছিল। রূপসীপাড়া হতে শিলেরতুয়া সড়কের ড্রেনের কাজে মালামাল সহ যাচ্ছিলাম। হাসপাতালে আসা আহত ১৩ জন ছাড়া বাকীরাও কম-বেশি আহত।

 

আহত শ্রমিকরা হলো, নবীর হোসেন (১৩), মোঃ মনির (১৭), মোঃ আলমগীর (২৩), মোঃ রেজাউল হক (৫৩), মোঃ জিয়াবুল (২২), মোঃ আরিফুল ইসলাম (২০), মোঃ সাকিব (১৮), মোঃ রাসেল (২৩), সায়েম (১৫), মোঃ সাগর (১৯), শহীদুল ইসলাম সজিব (১৮), মোঃ আরাফাতুল ইসলাম (১৯), মোঃ নেজামুল করিম (১৬)। আহতরা চকরিয়া উপজেলার বাসিন্দা। গুরুতর আহত হলো, নবীর হোসেন, মো.মনির ও মো. আলমগীর।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে লামা হাসপাতালে আসেন লামা পৌরসভার মেয়র মো জহিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!