Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আলীকদম নয়াপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার পেল কর্মহীন পরিবার

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা: আলীকদম প্রতিনিধি:বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নে লকডাউনে কর্মহীন হয়ে পড়া দিন মজুর, ভ্যান চালক, রিক্সা চালক,মোটর-বাইক চালক, নৌকা চালকসহ পাঁচ’শ অসহায় পরিবার প্রধান মন্ত্রীর উপহার হিসেবে নগদ আর্থিক সহায়তা পেয়ে স্বস্তির নিঃশ্বাস পেল বলে উপকার ভোগীরা তাদের মনের ভাব প্রকাশ করেছেন।

বুধবার (২৮ এপ্রিল) দুপুর ২ টায় নয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল উপস্থিত থেকে জনপ্রতি ৫০০ (পাঁচশত) টাকা করে সর্বমোট ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

সূত্রে জানা যায়, দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের পাঁচ’শ অসহায় ও দুঃস্হ পরিবার পেলো এ নগদ আর্থিক সহায়তা।

প্রধান মন্ত্রীর উপহার বিতরণকালীন সময় উপস্হিত ছিলেন নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা, আব্দুল হামিদ সদস্য ০১ নং ওয়ার্ডসহ পরিষদের সদস্য-সদস্যা বৃন্দ।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল জানান, উপজেলার আরো ৩ টি ইউনিয়নে ৫০০ জন করে অসহায় পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর দেয়া এ অার্থিক সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!