Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

নাইক্ষ্যংছড়িত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ১৮শ কর্মহীনদের মাঝে ত্রাণ সমগ্রি বিতরণ

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃপ্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার কর্মহীন ও অতি দরিদ্রের ১হাজার ৮শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করেছে ।

শুক্রবার (৩০এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের রেষ্ট হাউস মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেযারম্যনের ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ ।

তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নের ১৮শ পরিবারের সদস্যের হাতে চাল, তেল, ডালসহ ত্রাণের প্যাকেট তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলাপরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: ইমরান,যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের বাহাদুর, সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সক্তার,কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি ইরফান মাহাবুব রায়হানসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার,৫- ইউনিয়নের আওযামিলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন- মহামারী করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী ও পার্বত্য মমন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসৈসিং এমপির বিশেষ এই ত্রাণ দেওয়া হচ্ছে এবং ধারাবাহিকভাবে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন- নিজে এবং পরিবারকে বাঁচানোর জন্য প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মন্ত্রী বীর বাহাদুর সবসময় নাইক্ষ্যংছড়ি উপজেলার মানুষের খোঁজ খবর রাখছেন। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং অামাদের পার্বত্য বীর’ মন্ত্রী বীর বাহাদুর বেঁচে থাকতে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার কোন মানুষকে না খেয়ে থাকতে হবে না।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!