॥ রাঙামাটি প্রতিনিধি ॥কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধি করতে এবং হ্রদের কার্প জাতীয় মাছের বিস্তার বাড়ানোর জন্য মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রবিবার(২মে) সকালে রাঙ্গামাটি ফিসারী ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এ সময় মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ আব্দুল লতিফ, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙ্গামাটি বিএফডিসি ব্যবস্তাপক কমান্ডার তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, সহ রাঙ্গামাটি জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন-বিএফডিসি রাঙামাটির মার্কেটিং অফিসার শোয়েব শাহীন জানান,কাপ্তাই হ্রদের প্রাকৃতিক প্রজনের পাশাপাশি কার্প জাতীয় মাঝের উৎপদান বৃদ্ধির লক্ষে রাঙ্গামাটি বিএফডিসি নিজস্ব হ্যাচারীতে উৎপাদিত ৫০ মেট্রিক টন মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করবে।গত শনিবার ২ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বলে বিএফডিসি সূত্রে জানা গেছে।
পরে ১০ জনকে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণের মধ্য দিয়ে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং নিষিদ্ধ জাল পোড়ানো হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি