Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহনের ৩ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ

রাঙ্গামাটি প্রতিনিধি ॥ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক কেন্দ্রিয় ঘোষিত ৩ দফা দাবি বাস্তবায়নে রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন ( রেজিনং- চট্র ১০৭৯) আয়োজনে রবিবার(২মে) বেলা ১২টায় কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট সড়ক পরিবহন প্রধান কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ঘোষিত ৩ দফা দাবি গুলো, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী গন পরিবহণ ও পন্য পরিবহন চলাচলের ব্যবস্থা,সড়ক পরিবহণ শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা এবং টার্মিনালগুলোতে শ্রমিকদের জন্য দশ টাকা করে ওএমএস এর চাল বিক্রির ব্যবস্থার দাবি জানানো হয়।
রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহণ ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ শাহাদাত হোসেন আরোও বলেন, ২৬মার্চ ২০২০সালে করোনা কালিন আমার কোন শ্রমিক সরকারের জনপ্রতিনিধির মাধ্যমে ত্রান সহায়তা পায়নি।ছোট,ছোট গাড়ী চলে অথছ আমার পরিবহণ ট্রাক চলতে দেয়া হয়না,আমাদের প্রাণের দাবি স্বাস্থ্যবিধি মেনে গাড়ী চালানোর দেয়া হউক।
পরিবহণ চালক ও রেজিষ্ট্রেশন শ্রমিকদের পরিচয়পত্র যাচাই-বাছাই করে ওএমএস এর মাধ্যমে করোনা কালিন দশ টাকা করে চাল দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। এবং কি ২০২০ সাল ও ২০২১সালে করোনা কালিন আমাদের বেকার শ্রমিকদের কোন ধরনের সাহায্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, অতিদ্রুত পরিবহণ শ্রমিকদের ত্রান সহায়তা প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন,ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ,মালিক সমিতির সভাপতি মোঃ সেকান্দার হোসেন,সহ-সাধারন সম্পাদক আকতার হোসেন,কাঠ ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লোকমান আহমেদ,শ্রমিক নেতা আয়ুব,জাহাঙ্গীর ও ফারুক হোসেনসহ প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!