Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের হাতে ৬ রাউন্ড পিস্তলের গুলিসহ আটক-১

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃনাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলিসহ জহিরুল মামুন (২৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (২ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের পার্শ্ববর্তী উখিয়া – টেকনাফ সড়কের সংলগ্ন টিভি টাওয়ারের পার্শ্বের নাইক্ষ্যংছড়ি উপজেলার

আওতাধীন ইয়াহিয়া গার্ডেন এলাকায় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জহিরুল মামুন (২৯) আটক করা হয়।
থানা সূত্রে জানান, উপজেলার সীমান্ত ঘুমধুমের পার্শ্ববর্তী টেকনাফ-উখিয়া সড়কের টিভি টাওয়ার সংলগ্ন নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন ইয়াহিয়া গার্ডেন এলাকার প্রবেশ মূখে পাকা রাস্তার উপর চেক নাইক্ষ্যংছড়ি থানা কর্মকর্তার দিক নির্দেশনায় এবং ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ পরির্দশক মো,দেলোয়ার হোসেনের সার্বিক তত্বাবধায়নে এবং এসআই মুখলেছুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনজুমান পাড়ার বাসীন্দা ছৈয়দ নুরের ছেলে জহিরুল মামুন(২৯) কে ৬ (ছয়) রাউন্ড তাজা গুলিসহ আটক করতে সক্ষম হয়।
৩ মে সোমবার দুপুরে নাইক্ষ্যংড়ি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বিষয় টি নিশ্চিত করে, বলেন আটককৃত জহিরুল মামুন কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আনজুমান পাড়ার পূর্ব ফারিরবিল এলাকার ছৈয়দ নুরের পুত্র। অবৈধ অস্ত্রের গুলি রাখার অভিযোগে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র মামলায় রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!