রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বুধবার ০৫ মে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন গ্রামে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায় বান্দরবান রিজিয়ন এর তত্ত্বাবধানে বান্দরবান সেনা জোন কর্তৃক এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর শুরু থেকেই আত্মমানবতার সেবায় সুবিধাবঞ্চিত জনগণের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে এবং তারই ধারাবাহিকতায় বান্দরবান সদর উপজেলার বিভিন্ন গ্রামে উপজাতি এবং বাঙালি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারের জন্য ৪ কেজি চাল, ০১ কেজি পিয়াজ, ০১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ০১ কেজি আলু এবং ০১ কেজি ডাল সর্বমোট ১০০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য দেশের কঠিন সময়ের ক্রান্তিলগ্নে বান্দরবান সদর উপজেলার ডুলুপাড়া, রাজবিলা, উদালবুনিয়া, রেইচা, আমতলী পাড়া সহ বিভিন্ন গ্রামের অসহায় এবং সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষগুলো সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগিতায় অত্যন্ত খুশি।
বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের যেকোন ক্রান্তিলগ্নে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। এছাড়াও বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে জানানো হয় যে, পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা ও সন্ত্রাস দমনের পাশাপাশি তাদের এই ধরনের মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি