Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

মানিকছড়িতে সাবেক চালক সমিতির নেতা ও কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ:মানিকছড়ি উপজেলার সাবেক জীপ চালক ও জীপ চালক সমিতির সভাপতি এবং বর্তমান বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবদুল ছাদেক(৬০)এর গলায় ফাঁস দেয়া লাশ বাড়ীর পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ডাইনছড়ি এলাকার মৃত আলী হোসেন এর মেঝ ছেলে আবদুল ছাদেক এক সময়ে জীপ চালক ও পরবর্তীতে চালক সমিতির সভাপতি ছিলেন।

গাড়ীর চালক ও মালিক থাকাবস্থায় গত প্রায় দুই যুগ ধরে সে আন্তঃ উপজেলার একজন বিশিষ্ট কাঠ ব্যবসায়ী হিসেবে কোটি টাকার মালিক বনে যান। সম্প্রতিকালে উপজেলার বাজারস্থ সাবেক খলিল সাহেব এর টিলায় মুসলিমপাড়ায় স্থায়ী বসবাস গড়ে তোলেন। আজ ৫ মে বুধবার সকাল সাড়ে ৬ টার পর বাড়ীর অদূরে বড় বহেরা গাছে গলায় ফাঁস দেয়া লাশ দেখতে পায় প্রতিবেশিরা। পরে নিহতের স্ত্রী জুলেখা বেগম ও ছেলে ওমর ফারুক(২৫) খবর পেয়ে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করলে প্রতিবেশিরা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে অফিসার ইনচার্জ আমির হোসেন, বিষয়টি সিনিয়র পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলামকে অবহিত করে উভয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল শেষে আশেপাশের লোকজন, নিহতের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনের সাথে কথা বলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহত আবদুল ছাদেক ৭ ভাই, ২ বোনের মধ্যে চতুর্থ।
নিহতের উদ্ধারকৃত লাশের প্রাথমিক নমূনায় এটি আত্মহত্যা বলে পুলিশ ধারণা করলেও নিহতের ব্যবসা কেন্দ্রীক বা পারিবারিক কোন ঝক্কি-ঝামেলা রয়েছে কী না সে বিষয়টি মাথায় রেখে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।
এদিকে এঘটনায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
মানিকছড়ি সার্কেল এর সিনিয়র পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, কাঠ ব্যবসায়ী আবদুল ছাদেক এর লাশের খবর পেয়ে দ্রুত অফিসার ইনচার্জসহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। লাশের ধরণ দেখে আপাদত মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা।

তবে নিহতের ব্যবসা, পারিবারিক বিষয়সহ নানা বিষয় মাথায় রেখে আমরা কাজ করছি। বিষয়টি গুরুত্ব দিয়ে ক্লু উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!