আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি’র) ধারাবাহিক অভিযানে ফের ৪ হাজার ৬শত ৫০পিস ইয়াবাসহ ৩জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাঁরা হলেন, ১/ ঢাকা শাহাজানপুর শান্তিনগর থানা’র কাজী মনিরুল ইসলামের ছেলে কাজী ইয়াসিন( ৩৭) ২/ঢাকা রাজপাট থানা’র কাশিয়ানি এলাকার অাকবর অালী মুন্সীর ছেলে সুমন মুন্সী, (৩০)
৩/ ঢাকা শাহাজানপুর শান্তিনগর থানার মাধবদি এলাকার কাজী জলিলের ছেলে কাজী অাল অামিন ( ৩৩)। গত কাল বুধবার ( ৫মে ২০২১ইং) বিকাল সাড়ে ৫ টায় গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি র এর নেতৃত্বে বিশেষ টিমের জোয়ানরা নাইক্ষ্যংছড়ি সদরের অাদর্শ গ্রামের বিজিবি’র অস্হায়ী চেকপোষ্ট তাদেঁর দেহ তল্লাশী করে প্যান্টের পকেট এর বিতরে হতে অভিনব কায়দায় লুকায়িত এসব ইয়াবাসহ তাদেঁর কে আটক করতে সক্ষম হন। এসময় তাদের সাথে থাকা আরো তিন ইয়াবা কারবারী পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। এছাড়াও বিজিবি’র এ অভিযানকে সাধুবাদ জানান এলাকাবাসী। উ
দ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৩লাখ ৯৫ হাজার টাকা।বুধবার রাতে আসামীসহ ইয়াবা গুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়। ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ,মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের তৎপরতা অব্যাহত আছে থাকবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি