Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বান্দরবানে গরীব-দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান পৌর এলাকার গরীব ও দুঃস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচীর আওতায় (আর্থিক) সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ, ৫ মে (বুধবার) দুপুরে বান্দরবান পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও দুঃস্থদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহাম্মদ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর,সচিব মোঃ তৌহিদুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা ও পুরুষ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৪ হাজার ৭ শত ২১ টি পরিবারকে ৪ শত ৫০ টাকা করে এবং কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে দুঃস্থ ও কর্মহীন ৮ শত পরিবারকে ৫ শত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!