॥ রাঙামাটি প্রতিনিধি ॥রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল অসহায় ৪শত পরিবার। বৃহস্পতিবার (৬ই মে) সকালে চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে প্রতি পরিবারকে নগদ ৫শত টাকা করে মোট ২লক্ষ টাকা অর্থ সহাযতা দেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি