Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, একজনের অবস্থা আশংকাজনক ।

লামায় গ্রামার স্কুলে বঙ্গবন্ধু বুক কর্ণার ও মুক্তিযোদ্ধা কর্নারের শুভ উদ্বোধন ইসলাম বেবী 

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি:বান্দরবান পার্বত্য জেলা লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হায়দার নাশী গ্রামার স্কুল এ বঙ্গবন্ধু বুক কর্ণার ও মুক্তিযোদ্ধা কর্ণার এর শুভ উদ্বোধন করেন, বান্দরবান জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

বুধবার (৫মে২১ ইং) বিকালে দলীয় কাজ ও একটি পারিবারিক দাওয়াতে হায়দারনাশী আসেন মোহাম্মদ ইসলাম বেবি। দলীয় কাজ ও দাওয়াত শেষে হায়দার নাশী গ্রামার স্কুল পরিদর্শন করেন মোহাম্মদ ইসলাম বেবি।হায়দারনাশী গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. ফরিদুল আলম বাবলু ও স্কুলের শেয়ারহোল্ডার এ্যাডভোকেট হুমায়ন আহমেদ অতিথি কে ফুল নিয়ে বরণ করে নেন।

স্কুলের অফিস কক্ষে প্রবেশের পর, দেওয়ালের গ্যালারি দেখে তিনি মনোমুগ্ধকর হন।অনেকক্ষণ ধরে গ্যালারির চিত্রগুলো ঘুরে ঘুরে দেখেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগ ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব নুরুল হোছাইন চৌধুরী,ছাত্ররাজনীতি বিদ ও লামা সাংবাদিক ফোরাম এর সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইলুল করিম, ইউনিয়ন যুবলীগ সভাপতি এরশাদুল ইসলাম, কৃষকলীগ সভাপতি ও ১ নং রিপুজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মন্নান, মালুমঘাট চা-বাগান এর মিনি টমটম সমিতি লিমিটেড এর সভাপতি বাহাদুর মিয়া, ওয়ার্ডে আওয়ামিলীগ সভাপতি মমতাজুল হক,তৌহিদুল ইসলাম কাজল, হাফেজ মো. আব্দু শুক্কুর, যুবলীগের আনোয়ার হোসেন, মো. ইউনুস, বান্দরবান পৌর আওয়ামিলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ স্থানীয় অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দলীয় নেতাকর্মী নিয়ে তিনি “বঙ্গবন্ধু বুক কর্ণার ” ও “মুক্তিযোদ্ধা বুক কর্ণার” এর শুভ উদ্বোধন করেন। বঙ্গবন্ধু বুক কর্ণার ও মুক্তিযোদ্ধা বুক কর্ণার এর জন্য বই দেওয়ার প্রতিশ্রতি দেন মোহাম্মদ ইসলাম বেবি। হায়দারনাশী গ্রামার স্কুল কে আধুনিক সকল সুযোগ সুবিধা ও প্রতি সদয় দৃষ্টি রাখার প্রতিশ্রুতি দেন, শিক্ষক-শিক্ষিকা,শেয়ারহোল্ডার, ছাত্র-ছাত্রী ও অভিভাবকের পক্ষে প্রীতি উপহার তুলে দেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. ফরিদুল আলম বাবলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!