Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

লামায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে মামলা

লামা প্রতিনিধি:লামায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে মামলা

বান্দরবানের লামায় ইউপি চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে গ্রাম পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচিং প্রু মার্মা ও সদস্য আব্দুল মান্নান। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার (৬ মে) বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই গৃহবধূ।

আদালত মামলাটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. সাইফুর রহমান সিদ্দিক মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার মো. মাইনুল ইসলাম। পূর্বকোণকে তিনি বলেন, বিজ্ঞ বিচারক মামলাটি সিআইডির ইন্সপেক্টরকে তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর স্থানীয় একটি মামলায় গ্রেপ্তার হন ভুক্তভোগীর স্বামী গ্রাম পুলিশের ওই সদস্য। পরে মামলার তদবির নিয়ে ১৫ অক্টোবর রুপসীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাচিং প্রু মার্মার বড় নুনারবিলের বাসায় যান ওই গৃহবধূ। সেখানেই তাকে জোড়পূর্বক ধর্ষণ করেন চেয়ারম্যান সাচিং প্রু। পরে ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে ওই গৃহবধূকে হুমকি দেন তিনি। এছাড়া ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস‍্য আব্দুল মান্নান ভুক্তভোগী গৃহবধূকে নানাভাবে প্রলোভন দেখান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তবে ধর্ষণের বিষয়টি অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সাচিং প্রু মার্মা বলেন, এটি ষড়যন্ত্রমূলক মামলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!