॥ রাঙামাটি প্রতিনিধি ॥রাঙামাটির বরকল উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে জিআর ক্যাশ বরাদ্দকৃত অর্থ (২০২০ -২১অর্থবছর)বিভিন্ন ওয়ার্ডে অতি দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বরকল ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে সরকারের বিশেষ বরাদ্দ জি.আর চাল দুষ্ট পরিবারের মাঝে জি.আর ক্যাশ(নগদ অর্থ) প্রতিজন ৪শ ৫০ টাকা করে মোট ৭শত পরিবারকে ৩লক্ষ ১৫হাজার টাকা প্রদান করা হয়।
শুক্রবার ৭মে সকালে এ্যারাবুনিয়া বাজার এলাকায় এসব জি.াআর ক্যাশ বরাদ্দকৃত নগদ অর্থ প্রদান করেন ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন।
এসময় বড়কুরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক ও তত্ত্বাবধানকারী মোঃ হানিফ মিয়া, ভূষণছড়া ইউপি সদস্য মোঃ সবুর তালুকদার সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি