Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

রাঙ্গামাটিতে এড.শক্তিমান ও বর্মা হত্যাকান্ডের মামলার আসামী গ্রেফতার

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলে আহ্বায়ক তপন জ্যোতি বর্মা হত্যাকান্ডের ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমাকে (৩৯) অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বেতছরির ১৮ মাইল এলাকার নিজ বাসার শয়ন কক্ষ থকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাসায় তল্লাশি চালিয়ে ১টি এলপি পিস্তল,২ রাউন্ড কার্তুজ, ১টি নোটবুক ও ৫টি মোবাইল সিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমা ওই এলাকার পদ্মা মোহন চাকমার ছেলে। সে ইউপিডিএফ (প্রসীত) দলের একজন সক্রিয় সশস্ত্র সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এবিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে রাঙ্গামাটি দায়রা ও জজ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!