Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লংগদু সেনা জোনের ব্যবস্থাপনায় মানবিক সহায়তা প্রদান

॥ রাঙামাটি প্রতিনিধি ॥করোনা ভাইরাস মোকাবেলায় দেশব্যাপী মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রথম থেকেই অব্যাহত রয়েছে।

শনিবার ( ০৮ মে) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও লংগদু সেনা জোনের ব্যবস্থাপনায় লংগদু এলাকার পাহাড়ী,বাঙ্গালী শতাধিক পরিবারের মধ্যে নিত্য দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, তেল, আটা ও লবনসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধী মাস্ক প্রদান করা হয়।

এছাড়াও সেনা সদস্যরা করল্যাছড়ি ও শিলাছড়ি এলাকার দূর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত জনসাধারণের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।

সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও করোনা ভাইরাস প্রতিরোধী মাস্ক পেয়ে এলাকার সাধারণ মানুষজন অত্যন্ত খুশি।

করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় লংগদু জোন কমান্ডার লে.কর্নেল জনাব মিরাজ হায়দার চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!