Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

রাঙামাটিতে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করলেন দীপংকর তালুকদার এমপি 

॥ রাঙামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে কাপ্তাই লেকের উপর নির্ভরশীল ৬৮৮ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ কর্মসূচীর আওতায় মে মাসের জন্য জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করলেন খাদ্য মন্ত্রনালয় সম্প্রকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। রবিবার (৯ মে) বেলা ১২ টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন রিভার ভিউ পার্কে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলেদের হাতে এই সহায়তা তুলে দেন।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সঞ্জয় দেবনাথ, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্হাপক মাসুদ আলম, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাসেম, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম আজমীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আকতার আলম, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কাপ্তাই উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নবীর হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্হিত ছিলেন।

সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, ‘আগে কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজননের জন্য তিন মাস মাছ আহরণ বন্ধ থাকলেও বেকার হয়ে পড়া জেলেদের কোনও সহযোগিতা করা হতো না। জীবিকার কারণে জেলেদের মাছ আহরণ করতে হতো নিষেধাজ্ঞার সময়টাতেও। কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বেকার হয়ে পড়া জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে। এখন আর জেলেরা চুরি করে মাছ ধরে না, এর ফলে কাপ্তাই হ্রদে বহু বিলুপ্ত প্রজাতির মাছের সন্ধ্যান পাওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!