॥ রাঙামাটি প্রতিনিধি ॥রাঙামাটির বরকল উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং আইমাছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে জিআর ক্যাশ বরাদ্দকৃত অর্থ(২০২০-২১অর্থবছর)বিভিন্ন ওয়ার্ডে অতি দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
মঙ্গলবার ১১মে সকালে অাইমাছড়া ইউপি কার্যালয়ে এসব জি.আর ক্যাশ বরাদ্দকৃত নগদ অর্থ প্রদান করেন আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা।তারমধ্য অাইমাছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৫২ জন,২নং ওয়ার্ডে ৫৪ জন, ৩নং ওয়ার্ডে ৩৫জন, ৪নং ওয়ার্ডে ৩৬জন, ৫নং ওয়ার্ডে ৩৮জন, ৬নং ওয়ার্ডে ৩৫ জন, ৭নং ওয়ার্ডে ৬৪জন, ৮নং ওয়ার্ডে ৬৩ জন ও ৯নং ওয়ার্ডে ৬৩ জন মোট ৪শ ৪০ জনকে প্রতিজন ৪শ ৫০ টাকা করে ১লক্ষ ৯৮ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রুশো খীসা এর তত্বাবধানে সাক্রাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবেশ ধন চাকমা, অাইমাছড়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রওশান আরা, ২নং ওয়ার্ডের সদস্য মোঃ মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডের সদস্য ভগনীসেন চাকমা,৪নং ওয়ার্ডের সদস্য কালি কুমার চাকমা, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শুভ মালা চাকমা,৫নং ওয়ার্ডের সদস্য মঙ্গলেশ্বর চাকমা,৭নং ওয়ার্ডের সদস্য করুনা লাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি