Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

রোয়াংছড়িতে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ১

রিমন পালিত:নিজস্ব প্রতিবেদক:বান্দরবানের রোয়াংছড়িতে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টায় অপরাধে মো: ওসমান (৩৪) কে আটক করেছে রোয়াংছড়ি থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৩ মে ২০২১) বিকালে উপজেলার হানসামা পাড়া এলাকার এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকার বাসিন্দা মো: আব্দুল হাকিমের ছেলে মো: ওসমান। তিনি বাঘমারা সড়কে বেকারির মালামাল নিয়ে মাহেন্দ্র গাড়ি চালাতেন। আজ গাড়ি চালাতে গিয়ে বাঘমারা সড়কে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে মাহেন্দ্রা গাড়িতে তুলে নিয়ে যায় ড্রাইভার ওসমান। পরে হানসামা পাড়া এলাকার নির্জন স্থানে পৌঁছলে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণে চেষ্টা কালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে মো: ওসমানকে ধরে রোয়াংছড়ি থানা সোপর্দ করেন।

ভিকটিমের মা বলেন, আমার মেয়ে একজন বাক প্রতিবন্ধী কিশোরী। বাঘমারা হেডম‍্যান পাড়া এলাকায় ছাগল চড়াতে গিয়েছিল। একা পেয়ে মাহেন্দ্র ড্রাইভার ওসমান গাড়িতে তুলে নিয়ে যায়। ওই সময় খবর শুনে পাড়াবাসিরা গিয়ে হানসামা পাড়া এলাকার জঙ্গল থেকে ২জনকে উদ্ধার করছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বলেন হানসামা পাড়া এলাকার ধর্ষণের চেষ্টার ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠিয়ে অভিযুক্ত ব‍্যক্তিকে আটক করা থানায় নিয়ে আসা হয়েছে। আসামিকে বান্দরবানে কোর্টে পাঠিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!