ডেস্ক নিউজ:নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক ১ ব্যক্তিকে আটক করা হয়েছে ।
আজ ১৭ মে রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৭নং সীমান্ত রিংক রোড় হতে ১১ বিজিবির ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলি বিওপি এর একটি টহলদল সন্দেহজনক এক ব্যক্তির দেহ তল্লাশি করে ১৮৮০ পিস ইয়াবাসহ উক্ত ব্যক্তিকে আটক করে।
আটককৃত আসামীর নাম মোঃআবদুল মালেক (৩৫) । সে ০৮ নং ওয়ার্ড, দৌছড়ি, নাইক্ষ্যংছড়ির বাসিন্দা ।
আটককৃত ইয়াবা ও আসামিকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর ও সংশ্লিষ্ট আইনের মাধ্যমে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি