Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বাড়িঘর ভেঙ্গে গেলে আবার তৈরী করা যাবে, জীবন চলে গেলে ফিরে পাওয়া যাবে নাঃ ডিসি

॥ রাঙামাটি প্রতিনিধি ॥বাড়িঘর ভেঙ্গে গেলে আবার তৈরী করা যাবে, কিন্তু নিজের জীবনটি চলে গেলে সে জীবন আর ফিরে পাওয়া যাবে না। তাই প্রতিটি মুহুর্তে আমাদেরকে নিজেদের জীবনের কথা চিন্তা করে নিজের নিরাপত্তা নিজেকেই গড়ে তুলতে হবে বলে রুপনগর এলাকায় পাহাড়ধস সংক্রান্ত ঝুকিঁপূর্ণ স্থানে সাইনবোর্ড স্থাপন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা সময় এসব কথা বলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
সোমবার (১৭ মে) বিকেলে ৫টা সময়ে রাঙামাটি শহরের রূপনগর ও শিমুলতলী এলাকার জনগনের মাঝে লিফলেট ও ঝুঁকিপূর্ণ এলাকায় সাইন বোর্ড লাগানোর সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, নেজারত ডেপুটি কলেক্টর বোরহার উদ্দিন মিঠু, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, জেলা স্কাউট কমিশনার নুরুল আবছার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড় কেটে যারা বাড়িঘর নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, আসন্ন বর্ষা মৌসুমে রাঙামাটির ঝুঁকিপূর্ণ এলাকায় যাতে আর একটিও প্রাণহানীর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে। ঝুঁকি দেখলে যারা বাড়ীঘর ছেড়ে যাবে না তাদেরকে প্রশাসন জোর করে উঠিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!