Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

রাঙামাটি শহরের হোটেল প্রিন্সসহ ১৮জন পর্যটককে জরিমানা

ডেস্ক নিউজ:সরকারি নির্দেশনা অমান্য করে হোটেল খোলা রেখে পর্যটক রাখায় রাঙামাটি শহরের দোয়েল চত্বরে অবস্থিত হোটেল প্রিন্স এবং সেখানে অবস্থানরত ১৮জন পর্যটককে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

গত ১লা এপ্রিল থেকে রাঙামাটির পর্যটন স্পটগুলো বন্ধসহ পর্যটকের আনা গোনা নিষিদ্ধ করে জেলা প্রশাসন, নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কয়েকটি হোটেল পর্যটক রাখছে এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে শহরের বেশ কয়েকটি হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় হোটেল প্রিন্সে ১৮জন এবং অপর আরেকটি হোটেলে স্থানীয় ঠিকাদার অবস্থায় করায় হোটেল কর্তৃপক্ষকে সর্তক করা হয়।  এসময় হোটেল প্রিন্সে অবস্থান করা ১৮জনকে ২০০ টাকা করে ৩৬০০ টাকা এবং  হোটেল প্রিন্সকে ২০০০ টাকা জরিমানা ও  সর্তক করা হয়। এছাড়া মোটরযান আইনে ৩জনকে ১৫০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুর রহমান জানান, সরকারি নির্দেশনা মোতাবেক পর্যটক স্পটগুলোর পাশাপাশি পর্যটক আশা নিষিদ্ধ করা হয়েছে। কিছু পর্যটক চট্টগ্রাম থেকে এসেছে, সংক্রামণ আইন অনুযায়ী আন্ত:জেলা পরিবহন বন্ধ রয়েছে, কিন্ত পর্যটকরা বিভিন্ন মাধ্যম হয়ে রাঙামাটি এসেছে, আমরা সর্তকতা হিসেবে নামে মাত্র জরিমানা করেছি। কেউ সরকারি আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানের সময় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!