রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবানের রুমা সেনা জোন কর্তৃক বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে ।
আজ ১৭ মে সোমবার দুপুরে রুমা সেনা জোন ২৭ ইবি এর ব্যবস্থাপনায় রুমা উপজেলার ২নং রুমা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মুসলিম পাড়া ও ঘোনা পাড়া এলাকায় খাবার পানির সংকট জনিত কারণে সেনাবাহিনীর ০১ টি ওয়াটার টেইলর এর মাধ্যমে স্থানীয়দের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরন করা হয়।
গ্রীস্মের এই খরতাপে পানির সঙ্কটময় মুহূর্তে এলাকাবাসীর মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করাতে সকল এলাকাবাসীও জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
প্রতিবছর গ্রীস্মের এই গরম মৌসুমী পানি সংকট দেখা দেয় বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার মধ্যে। আর সংকট নিরসনে মানবতার সেবায় পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভবিষ্যতেও যেকোন সমস্যাই মানবতার সেবায় দুহাত বাড়িয়ে সকল মানুষের পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী এটাই সকলের প্রত্যাশা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি