Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  ৭০ পরিবারের পাশে সেনাবাহিনী

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:আজ ১৮ মে মঙ্গলবার বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের অন্তর্গত তালুকদার পাড়ায় আনুমানিক রাত ১ টা ১৫ মিনিটে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পাড়ায় অবস্থিত ৮৯ টি বাড়ির মধ্যে ৭০ টি বাড়ি সম্পূর্ণরুপে পুড়ে যাই। পাড়াটি দূর্গম পাহাড়ের ভেতর এবং মাঝে নদী বাধা থাকায় অনেক চেষ্টা করেও পৌঁছাতে পারে নি ফায়ার সার্ভিস।

সেসময় গভীর রাতে সেখানে গিয়ে হাজির হয় সেনাবাহিনী। অগ্নিনির্বাপণে পাড়াবাসির সাথে অংশ নেয় বান্দরবান সেনা সদস্যরা।

এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া এবং জিওসি ২৪ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন নিজে উপস্থিত থেকে অগ্নি দূর্গতদের হাতে ৫০০০ টাকার অনুদান এবং চাল, ডাল, তেল, লবন, বিশুদ্ধ পানি, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। তাছাড়া এই সময়, সেনা জোনের পক্ষ থেকে তাদের জন্য প্যাক লাঞ্চ ও সরবরাহ করা হয়।

এই সময় রিজিয়ন কমান্ডার এই দূর্যোগ পরিস্থিতি দেখে শোক প্রকাশ করেন।

সেনাবাহিনীর এমন মানবিক সহায়তায় অত্যন্ত খুশি পাড়াবাসী। পাড়ার কারবারি সহ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ রিজিয়ন কমান্ডার ও সেনা জোনকে ধন্যবাদ জানিয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!