॥ রাঙামাটি প্রতিনিধি ॥”দূর্যোগ পাবো না ভয়,দূর্যোগকে আমরা করবো জয়” এ স্লোগান কে সামনে রেখে রাঙামাটি বরকলে উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্যোগ বিষয়ে (বন্যা,পাহাড় ধ্বস, ভূমি ধ্বস, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড) জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে উপজেলা জনপ্রতিনিধি,উপজেলা প্রশাসন, ইউনিয়ন জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ মে সকালে উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার জুয়েল রানা এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে ক্যাম্পেইন শুরু করা হয়। পরবর্তীতে বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে তা সমাপ্তি ঘটে।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম,সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি