॥ রাঙামাটি প্রতিনিধি ॥রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী থোয়াই অংজাই মারমাকে(৫০) গ্রেফতার করা হয়েছে। তিনি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর মুরালী পাড়া এলাকার মং বাখই মারমার ছেলে।
গত বুধবার (১৯ মে) রাত ১১ টায় কাপ্তাই থানার উপ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম মনির নেতৃত্বে অফিসার ও পুলিশ ফোর্স ওয়াগ্গা ইউনিয়নের মুরালীপাড়া তাঁর বাড়ী হতে আটক করা হয়।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নাসির উদ্দীন জানান আটককৃত আসামীর বিরুদ্ধে ২০০৫ সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় একটি অস্ত্র মামলা ছিল। মামলা নং ১১(৯)০৫।
আটককৃত আসামীকে বৃহস্পতিবার(২০ মে) রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি