আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের ধুংরী হেড়ম্যান পাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক হয়েছে
বুধবার ১৯ মে রাতে সাড়ে ১১ টায় নাইক্ষ্যছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ অালমগীর হোসেন এর দিক নির্দেশনায় থানা’র এসঅাই ফিরোজ উদ্দিন অাহমদ এসঅাই মুহাম্মদ গোলাম মোস্তফা,এসঅাই মুফিজুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ধুংরী হেডম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারি মো: ইউনুছ ও রুবেল থেকে ৯শ ৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়,নাইক্ষ্যংছড়ি সীমান্ত মিয়ানমার থেকে আসা ইয়াবা পাচার করে বিভিন্ন এলাকা খুচরা ব্যাবসায়ীদের হাতে তুলে দেন এই ইয়াবা ব্যবসায়ীরা।উদ্ধারকৃত ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি
অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।
তিনি বলেন,আমার থানা’র পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো:ইউনুছ ও রুবেল নামে দুই মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। ওই মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে। মাদকের রিরুধী অভিজন অব্যাহত থাকবে
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি