Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

মানিকছড়িতে বোরো ধান সংগ্রহ উদ্বোধন

মানিকছড়ি প্রতিনিধিঃ- মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার প্রান্তিক কৃষকদের নিকট থেকে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান-২০২১ সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রম চলবে ১৫ আগষ্ট পর্যন্ত। প্রতি কেজি ২৭ টাকা হারে মণ ১ হাজার ৮০ টাকায় এবার কৃষকদের নিকট থেকে সরাসরি বোরো ধান কিনছে সরকার। আর বাজারে এ ধান বিক্রি হচ্ছে সাড়ে ৮ শ থেকে ৯ শ টাকায়।

বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ১১টায় মানিকছড়ি উপজেলা এলএসডি ক্রয়/সংগ্রহ কেন্দ্রে তিনটহরী গুচ্ছগ্রাম এলাকার কৃষক আবু তাহের সরদার’র কাছ থেকে ২৮০ কেজি, একসত্যাপাড়া এলাকার মো. ইয়াছিন’র কাছ থেকে ৫২০ কেজি, গচ্ছাবিল এলাকার চাইলাপ্রু মারমা’র কাছ থেকে ২৪০ কেজি বোরো ধান সংগ্রহের মাধ্যমে বোরো ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জুলিয়াস চাকমা, ওসিএলএসডি মো. শামীম উদ্দীন প্রমূখ।

ওসিএলএসডি মো. শামীম উদ্দীন বলেন, চলতি বছর মানিকছড়ি উপজেলার ২৭২ জন কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ১৩৯ মে.টন ও লক্ষীছড়ি উপজেলার ৮৫ জন কৃষকের কাছ থেকে ১২৩ মে.টন বোরো ধান সংগ্রহ করার টার্গেট রয়েছে। তবে কৃষকদের খেয়াল রাখতে হবে যাতে সংগ্রহের উপযোগি বোরো ধান অবশ্যই ১৪% বা তার চেয়ে কম আদ্রতা হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!