ডেস্ক নিউজ: লামায় এক মোটর সাইকেল আরোহী লাশ উদ্ধার করা হয়েছে । আজ ২১ মে শুক্রবার বিকেলে
লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অলি কাটার ঝিরির লাল পাইন্না ঝিরিতে একটি লেবু বাগান এলাকায় এ লাশ পাওয়া যায় ।
আজ শুক্রবার (২১ মে) দুপুর ২টায় লাশটি দেখতে পেয়ে লামা থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
খুঁজে পাওয়া লাশটি চকরিয়ার মাইজ পাড়া এলাকার নুরুল ইসলাম ও ছমুদা বেগমের ছেলে মমিনুল ইসলাম (১৭) বলে জানা গেছে। নিহত মমিনুল হক পেশায় একজন মোটর সাইকেল চালক বলে জানা গেছে।
লামার ফাইতং ইউনিয়নে লেবু বাগানে খুঁজে পাওয়া মমিনুল ইসলামের লাশ পাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জানা মাত্র লামা থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফাইতং পুলিশ ফাঁড়ির পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। কি কারণে এই হত্যা তা এখনও জানা যায়নি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি