Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

লামায় কুয়েত প্রবাসীর ঘরে স্ত্রী সন্তান সহ তিন লাশ উদ্ধার 

ইসলামলুল করিম:লামা প্রতিনিধি: লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ এর বসতঘরে স্ত্রী সন্তান সহ তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রিজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি স্বজনরা জানতে পারে।

নিহতরা হচ্ছে নুর মোহাম্মদ এর স্ত্রী মাজেদা বেগম (৪০), তার সন্তান রাফি (১৩) ও নুরি (১০ মাস)। পুলিশ ও কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ এর ছোট ভাই আব্দুল খালেক জানায়, নুর মোহাম্মদ এর শয়নকক্ষে তার স্ত্রী ও ছোট সন্তান নুরি লাশ ও বড় মেয়ে রাফির লাশ তার রুমে পড়ে আছে৷

আব্দুল খালেক বলেন, সারাদিন কোন সাড়া শব্দ না পেয়ে ও ঘরের মূল ফটকের দরজা বন্ধ থাকায় সন্ধ্যা ৭টায় ঘরের পিছনের জানালা দিয়ে ঊঁকি দিলে নুর মোহাম্মদ এর রুমে তার স্ত্রী ও ছোট সন্তানের দেখতে পায়। বিষয়টি তারা লামা থানাকে অবহিত করে। পরে রাত ৮টা ১৫ মিনিটে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে লামা থানা পুলিশ ঘরের মূল ফটকের তালা ভেঙ্গে লাশ গুলো উদ্ধার করে।

ঘটনাস্থলে লামা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, লামা পৌরসভার মেয়র সহ শত শত লোকজন এই মর্মান্তিক ঘটনা দেখতে নুর মোহাম্মদ এর বাড়িতে ভীড় জমায়।

সহকারী পুলিশ সুপার মোঃ রিজওয়ানুল ইসলাম বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

এদিকে শুক্রবার (২১ মে) দুপুরে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অলি কাটার ঝিরিতে লেবু বাগানে এক মোটর সাইকেল চালকের গলিত লাশ উদ্ধার করে লামা থানা পুলিশ। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান সেখানে অবস্থান করছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!