রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবানে সড়ক দূর্ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সহ ২ জন আহত হয়েছে।
শনিবার (২২ মে) সকাল ১১টায় বান্দরবান সদরের বালাঘাটাস্থ বাংলাদেশ বেতার কেন্দ্র সংলগ্ন এলাকায় খাগড়াছড়ি জেলা পরিষদের একটি পাজেরো ও একটি প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়।
সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলা পরিষদের একটি পাজেরো গাড়ীর নাম্বার খাগড়াছড়ি ম-১১-০০০৪, চালক: অমল মনি চাকমা (৩৫) খাগড়াছড়ি হতে বান্দরবান আসার প্রাক্কালে এবং চট্টগ্রামস্থ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার একটি প্রাইভেট কার গাড়ীর নাম্বারঃ চট্রমেট্রো-গ- ১২-০৪১৪, চালক: মোঃ সামছুদ্দীন (৩৩) চট্টগ্রাম হতে স্বর্ণমন্দির আসার প্রাক্কালে বান্দরবান সদরের বালাঘাটাস্থ বাংলাদেশ বেতার কেন্দ্র সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাজেরোতে থাকা খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জনাব নিলোৎপল খিসা ও প্রাইভেট কারে থাকা ব্যবসায়ী জনাব হারুনুর রশিদ আহত হন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নয়ন কান্তি দাশ জানান, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নিলোৎপল খিসা এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ব্যবসায়ী জনাব হারুনুর রশিদকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি