Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, একজনের অবস্থা আশংকাজনক ।

লামায় প্রবাসীর স্ত্রী-সন্তানকে হত্যা মামলায়, আটক ৬

ডেস্ক নিউজ:বান্দরবানের লামায় প্রবাসীর স্ত্রী ও দুই মেয়েকে হত্যার ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে পাঁচ জনকে ও শনিবার সকালে স্থানীয় এক যুবককে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নিহত মাজেদা বেগমের দেবর মো. শাহালম (৪০) ও মো. আবদুল খালেক (৪০), নিহতের বড় বোন রাহেলা বেগম (৪০), তার স্বামী মো. আবদুর রহিম (৪৮), হাফেজ মো. সায়েদুর রহমান ও স্থানীয় যুবক মো. রবিঊল হোসেন (২১)।

বান্দরবানের র‍্যাব-৭ এর কোম্পানী কোমান্ডার এএসপি নিত্যান্দ দাস জানান, আমরা যাদের সন্দেহ করছি ইতোমধ্যে তাদের অনেককে পুলিশ আটক করছে। দুই-একদিনের মধ্যে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব।

শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বসতঘর থেকে তার স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

লামা পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজাওয়ানুল ইসলাম ও ভারপ্রাপ্ত মো. মিজানুর রহমান জানান, প্রবাসীর ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখি মা মেয়েসহ ৩ জনের লাশ মেঝেতে পড়ে আছে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ভোর ৪টার দিকে বান্দরবান পাঠানো হয়।

তিনি আরও জানান, ঘরের আলমিরা, ওয়্যারড্রপ ভাঙ্গা এবং চুরি-ডাকাতিরও আলামত পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!