Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

রাঙামাটিতে ৪৫ সংস্কৃতিকর্মীকে এককালীন আর্থিক সহায়তা

॥ রাঙামাটি প্রতিনিধি ॥কোভিড-১৯ সংক্রমণ রোধে চলমান সরকারি বিধি নিষেধের কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়ে সংস্কৃতিকর্মীরা। ফলে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদেয় ৪৫ জন সংস্কৃতিকর্মীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলনের কক্ষে ৫ হাজার টাকা করে প্রতিজনকে একটি করে চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

এসময় তিনি জানান, সংস্কৃতিকর্মীরা কেউ একা নয়। তাদের দুঃসময়ের কথা চিন্তা করে সরকার এ আর্থিক সহায়তা প্রদান করেছেন। তিনি আরো জানান, রাঙ্গামাটির ১০ টি উপজেলায় মোট ৯০ জন সংস্কৃতিকর্মীকে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদেয় এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। এরমধ্যে সদরে ৪৫ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সংস্কৃতিকর্মীরা জানান, করোনা সংক্রমণ রোধে সরকারিভাবে ঘোষিত লকডাউন চলায় তাদের কর্ম বন্ধ হয়ে যায়। ফলে বেকার হয়ে পড়ে সংস্কৃতি কর্মীরা। এরমধ্যে প্রধানমন্ত্রী এ উপহার পেয়ে তারা নিজের খুবই উপকৃত মনে করছেন এবং প্রধানমন্ত্রীেেক ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!