Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

বান্দরবানে কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:পার্বত্য জেলা বান্দরবানে কৃষি উন্নয়নে পাহাড়ের কৃষক ও বিভিন্ন সমবায় সমিতির মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মে) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ইউনিট অফিসে কৃষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।

পার্বত্য মন্ত্রণালয়ের ৫০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান জেলা সদর ও রোয়াংছড়ি উপজেলায় দশটি সমিতিসহ মোট ১৪ উপকারভোগীর মাঝে পাওয়ার টিলার ও পাঁচটি ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়।

এসময় পার্বত্য মন্ত্রী বলেছেন, রাষ্ট্র আমাদের অনেক কিছু দিয়েছে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন করেছে। আমাদের দ্বারা রাষ্ট্র যাতে উপকৃত হয় সেজন্য ছেলেমেয়েদের লেখাপড়ায় শিক্ষিত করে তোলতে হবে।

মন্ত্রী আরও বলেন, জুম চাষে শ্রম ও খরচের বিপরীতে উৎপাদন হয় কম। তাই অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে কৃষিতে আধুনিকতা আনতে হবে। এসময় তিনি পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মিশ্র ফল বাগান, বাশের চারা, গাভী বিতরণ ও মসল্লা চাষের পাশাপাশি আগামীতে কৃষকদের মাঝে বিনা পয়সায় কফি ও কাজু বাদাম চাষের পরিকল্পর কথা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক হ্লা থুরী মারমা। এছাড়াও কৃষকদের পক্ষ থেকে পার্বত্য উন্নয়ন বোর্ডকে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন রোয়াংছড়ি ভাইস চেয়ারম্যান আথুই মং মারমা ও নারী ইউপি সদস্য পাইপ্রাউ মারমা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগ নেতা আশীষ বড়ুয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!