লামা প্রতিনিধি:আজ শনিবার (২৯ মে ২০২১ইং) লামা উপজেলা নির্বাহী অফিসার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফকিরাখোলা এলাকায় অবৈধ বালি উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে। পরে বিজিবি সদস্যদের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ লক্ষ ঘনফুট বালু জব্দ করে নিলাম দেয়া হয়।
এদিকে, বিজিবি সদস্যরা বালি তোলার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি নষ্ট করেন। মোবাইল কোর্ট কতৃক উন্মুক্ত স্থানে ফেলে রাখা বালি জব্দ করা হয়। জব্দকৃত বালি উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার নিকট সর্বমোট পাঁচ লক্ষ টাকায় নিলাম দেয়া হয়েছে।
স্থানীয়রা ও সুশীল সমাজ মনে করছেন, আইনের দূর্বল প্রয়োগের কারণে বালু উত্তোলন, পাথর পাচার বন্ধ হচ্ছে না।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি