আমিনুল ইসলাম: নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:কক্সবাজারস্থ নাইক্ষ্যংছড়ি ফোরাম নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ফোরামের আত্মপ্রকাশ উপলক্ষ্যে এক সভা ২৯ মে শনিবার নাইক্ষ্যংছড়ি আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিমা সিদ্দিকা বুলি’র গোলদিঘির পাড়স্থ বাসায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ। সভাশেষে সর্বসসম্মতিক্রমে আহবায়ক কমিটি ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান।
কমিটি নিম্নরূপ: আহবায়ক- তসলিমা সিদ্দিকা বুলি, যুগ্ম আহবায়ক- মালেকুজ্জামান ও হেলাল উদ্দিন, সদস্য সচিব- ইব্রাহিম খলিল, অর্থ সচিব- রায়হান আজিজ, সদস্য- রাশেদা তাহের,সদস্য- নুরুল হাসান।
নাইক্ষ্যংছড়ি ফোরামের সদস্য সচিব ইব্রাহিম খলিল বলেন- কক্সবাজারে অবস্থানরত নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকরীজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীদের নিয়ে একটি সামাজিক প্লাটফর্ম হিসেবে কাজ করবে এ ফোরাম।
তিনি আরো বলেন, আহবায়ক কমিটি আগামী তিনমাসের মধ্যে গঠনতন্ত্র প্রনয়ণসহ নতুন সদস্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি