Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মানিকছড়িতে ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন

ডেস্ক নিউজ- মানিকছড়ি উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নব-নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০ মে) বেলা ১২টার দিকে খাগড়াছড়ির সাংসদ ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কর্ফোস কমিটির চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধন করেন।

পরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মাঠে বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন উপলক্ষে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় ও বাটনাতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা আ.লীগ সভাপতি ও চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন, এম.এ জব্বার, আশুতোষ চাকমা, শাহিনা আক্তার, জেলা আ.লীগ সভানেত্রী ক্রইসানু চৌধুরী, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, ইএনও তামান্না মাহমুদ, ওসি মো. শাহনূর আলম।

এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ রাজ্জাক, ম্রাগ্য মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যন মো. তাজুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, ইউপি চেয়ারম্যান, শফিকুর রহমান ফারুক, শহিদুল ইসলাম মোহন, আবুল কালাম আজাদ, ক্যজরী মহাজন, উপজেলা যুবলীগ সভাপতি সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!