॥ রাঙামাটি প্রতিনিধি ॥রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বজ্রপাতে পান্ডব রাজ চাকমা (৩৫) নামে এক কৃষক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সোমবার (০১ জুন) দুপুরে নানিয়ারচর উপজেলার ২নং নানিয়ারচর ইউনিয়নে চাপমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পান্ডব রাজ চাকমা চাপমারা এলাকায় বিমল চন্দ্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির পাশের খোলা মাঠে বজ্রপাতে মৃত্যু হয়। এ সময় ঝড়সহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ২নং নানিয়ারচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার প্রিয় লাল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে পান্ডব চাকমা দুপুরে বোট দেখতে গেলে হঠাৎ বজ্রপাতে মৃত্যু হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি