Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

রাজস্থলীতে জাল টাকা সহ ব্যক্তি আটক।।

ডেস্ক নিউজ:রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় জাল টাকা সহ মোঃ সাগর (৪০) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ১ জুন উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজার হতে থাকে আটক করা হয়। আটক কৃত ব্যক্তি চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হোয়াকো গ্রামের শাহআলমের ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকালে সাগর জাল টাকা নিয়ে বাঙ্গালহালিয়া বাজারে হাটের দিন ঘুরছিলেন। এ সময় বাজারে আসা এক স্থানীয় নারী টাকা ভাংতি করতে চাইলে সাগর ভাংতি করে দেয়। পরে ঐ নারী ভাংতি টাকা নিয়ে দোকানে সধায় করতে গেলে দোকানদার নারী কে বলেন এ গুলো জাল টাকা। ঐ নারী আর দেরী না করে বাজারে টহলরত পুলিশ বাহিনীকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে সাগর কে জাল টাকা সহ আটক করা হয়। এ বিষয়ে বাঙ্গালহালিয়া পুলিশ ফাড়ির এস আই, মোঃ কামরুজ্জামান বলেন, আটক ব্যক্তির কাজ থেকে বিভিন্ন নোটের ৪০০০ টাকা জব্দ করা হয়েছে। আজ সন্ধ্যায় তাকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে। আগামী কাল বুধবার তাকে রাংগামাটি কোর্টে প্রেরন করা হবে বলে চন্দ্রঘোনা থানার পুলিশ জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!