Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর আওতায় কোভিড ১৯(করোনা ভাইরাসের) প্রাদুর্ভাবের কারনে কর্মহীন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে (ফুড প্যাকেজ) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ,৩১ মে সোমবার দুপুরে  রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর উদ্যোগে বান্দরবান জেলা সদরের তুমব্রু পাড়া,ফানচিঘোনা,ভরাখালী,সুয়ালকসহ বিভিন্ন এলাকার অসহায় দু:স্থ চার শতাধিক পরিবারের মাঝে এই (ফুড প্যাকেজ) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, লবন, সুজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর সেক্রেটারি অমল কান্তি দাশ,নির্বাহী সদস্য গ্যাব্রিয়েল ত্রিপুরা,নির্বাহী সদস্য মো.খলিলুর রহমান সোহাগ,ইউনিট লেভেল অফিসার মো.মোশারেফ হোসাইন, আজীবন সদস্য রাহুল দাশ,যুব প্রধান মো.মনিরুল ইসলাম,উপ যুব প্রধান ফয়সাল বিন মোস্তাফিজসহ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট জানায়,করোনাকালীন সময়ে বান্দরবান জেলার বিভিন্ন অসহায় দু:স্থ পরিবারের মাঝে এর আগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম আগামীতে ও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!