Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

বান্দরবানে শিশুদের খাদ্য সহায়তা দিল সিডিসি

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভেলপমেন্ট কনর্সান (সিডিসি) এর উদ্যোগে কোভিড-১৯ এর কারণে প্রকল্পের নিবন্ধীত দুর্দশাগ্রস্ত শিশুদের মাঝে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

আজ,বৃহস্পতিবার ৩ জুন দুপুরে বান্দরবান সদরের উজানিপাড়া পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান অফিস এর প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে নিবন্ধীত শিশুদের মাঝে এই খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মং মং সিং মারমা, পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প এর সভাপতি পাকসিম বি. তোং, প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম (লালরিন) সহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং নিবন্ধীত শিশুরা।

প্রকল্পের নিবন্ধীত ৩০৮ শিশুর পরিবারকে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০ কেজি চাউল, ১ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, সাবান, মাস্ক, খাতা ও কলম প্রদান করা হয়।

এসময় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম বলেন, গত বছরের মার্চ মাসে দেশে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত শিশুদের মধ্যে ফুডরেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে। পাশাপাশি অভিভাবক ও শিশুদেরকে কোভিড-১৯ স্বাস্থ্যব্যধি মেনে চলা, শিশু নির্যাতন বন্ধ করা সহ বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!