Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

লামায় করোনা আক্রান্ত নারীর মৃত্যু

লামা প্রতিনিধি:বান্দরবানের লামায় করোনা আক্রান্ত হয়ে আমেনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা জানিয়েছেন, (বৃহস্পতিবার ৩ জুন২১ইং) রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে করোনা ওয়ার্ডের আইসোলশনে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে তার লাশ নিজ বাড়িতে আনা হয়। তিনি রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বৈক্ষমঝিরি এলাকার মৃত মোঃ বাবুল এর স্ত্রী। তিনি লামা উপজেলায় করোনায় প্রাণ হারানো প্রথম ব্যক্তি।

আমেনা বেগমের পরিবারের সূত্রে জানা যায়, গত ২৩ মে২১ইং শ্বাস কষ্ট নিয়ে আমেনা বেগমকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কক্সবাজার হাসপাতালে গেলে ২৪ মে তার করোনা পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, এই মহিলা লামা হাসপাতালে করোনা পরীক্ষা করেননি। কক্সবাজার গিয়ে তার করোনা ধরা পড়ে। করোনা পরিস্থিতি আমরা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশিদ বলেন, ওই নারী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে আলোচনা করে তার বসতবাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হবে। তিনি আরো বলেন, প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে সর্ব সাধারণকে সচেতন করতে মাস্ক না পড়ার জন্য বাসস্টেশন, ঘাট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!