Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

কাপ্তাইয়ে ২টি করোনা প্রতিরোধক বুথ উপহার দিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল

ডেস্ক নিউজ:রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার জন্য ২টি করোনা প্রতিরোধক বুথ উপহার দিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ অর্থ সম্পাদক, ওমর গণি এম ই এস কলেজ ছাত্র সংসদ সাবেক জিএস এবং চট্টগ্রাম মহানগরের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য হেলাল আকবর চৌধুরী বাবর।

গত বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আলিব রেজা লিমনের নিকট তাঁর পক্ষে এই করোনা প্রতিরোধক ২টি বুথ হস্তান্তর করেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ইয়াছির আরফাত রিকু এবং সুলব বড়ুয়া।

কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সম্পাদক আলিব রেজা লিমন জানান, তার খুব কাছের বন্ধু এবং সহকর্মী চট্রগ্রাম কলেজ ছাত্রলীগ সহ সভাপতি মনির ইসলাম এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা হেলাল আকবর চৌধুরীর অকৃত্রিম সহযোগীতায় কাপ্তাইবাসীর জন্য করোনা প্রতিরোধক এই ২টি বুথ উপহার প্রদান করা হয়েছে। যার ফলে এই করোনা প্রতিরোধক বুথের মাধ্যমে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক পরিধান করার সুযোগ পাবে সাধারন মানুষ।

এছাড়া ব্যবহৃত মাস্ক যত্রতত্র ফেলে পরিবেশ দুষন না করে করোনা প্রতিরোধক বুথে নির্দিস্ট ডাস্টবিনে ফেলা যাবে। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধক এই দুইটি বুথ খুব শীঘ্রই কাপ্তাই উপজেলা পরিষদ এলাকা এবং কাপ্তাইয়ের প্রবেশ পথ ১নং চন্দ্রঘোনা এলাকায় স্থাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!