রিমন পালিত:নিজস্ব প্রতিবেদক:অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষে বান্দরবানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ শুরু হয়েছে।
আজ শনিবার ৫ জুন দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে ও স্বাস্থ্য বিভাগ বান্দরবানের আয়োজনে সুয়ালক ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১এর উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ ফরাজী,সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা,পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যানু মারমা,রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও স্থানীয় বাসিন্দারা এসময় উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন আরো দেশসংবাদ কে জানান, এবারে বান্দরবান জেলায় ৬-১১ মাস বয়সী ৯ হাজার ৫ শত ৭২ জন শিশুকে ১ টি করে নীল রঙ্গের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২-৬৯ মাস বয়সী ৫৮ হাজার ৭৫৪ জন শিশুকে ১ টি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্হ্য বিভাগ সুত্র জানায়, শিশুর সুস্হ্যভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন ‘এ’ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া এ ক্যাপসুল বিভিন্ন রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ভিটামিন ‘এ’ রাতকানা ও রক্তশূন্যতা রোধ থেকে মুক্তি লাভ করে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি